মাস্ক পরেও কানে ব্যথা এড়িয়ে চলবেন যেভাবে
ঘরে তৈরি মাস্ক ব্যবহার
সাধারণত কেনা মাস্ক ব্যবহার করলে হয় কানে ব্যথার সমস্যা বেশি হয়। তাই, কানের ব্যথা কমাতে আপনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কেনা মাস্কের দড়ি সাধারণত ইলাস্টিকের হয়, যার কারণে কানে ব্যথা এবং লালচেভাব দেখা দেয়। তাই কানের ব্যথা কমাতে ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন।
নো ইলাস্টিক মাস্ক
করোনা এবং কানের ব্যথা এড়াতে নো এলাস্টিক মাস্ক ব্যবহার করতে পারেন। সাধারণত ইলাস্টিক দেয়া মাস্ক পরলেই কানে ব্যথা হয়। তাই কানের ব্যথা থেকে দূরে থাকতে নো ইলাস্টিক মাস্ক ব্যবহার করুন।
বরফ
বাইরে থেকে বাড়ি ফেরার পর কানে বরফ লাগান। বরফ দিয়ে ম্যাসাজ করলে ব্যথা অনেকটাই কমে। বরফ লাগানোর পরে কানে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
ক্লিপ মাস্ক ব্যবহার করুন
মেয়েরা এই কাজটি করতে পারেন। ক্লিপ মাস্ক পরার জন্য সবার আগে চুল বেঁধে নিন, তারপর মাস্ক পরুন। মাস্কের ইলাস্টিক কানে আটকানোর বদলে তা ক্লিপের ভেতর ঢুকিয়ে কানের পিছনের চুলের সঙ্গে আটকে দিন। এতে কানের উপর ইলাস্টিকের চাপ পড়বে না।

Post a Comment